বিয়াম স্কুলে জঙ্গিবাদবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিয়াম মডেল স্কুল ও কলেজে গতকাল শনিবার সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এই কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ কল্যাণময় সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসাইন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন ও অভিভাবক কামরুল হাসান। কলেজের শিক্ষক দিলারা আযম ও আহসানউল্লাহ বক্তব্য দেন। স্কুলের একজন ছাত্রও সমাবেশ বক্তব্য দেয়। বক্তারা বলেন, জঙ্গিবাদ এখন প্রকট সমস্যা হয়ে দেখা দিয়েছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গিবাদের প্রতিরোধ শুরু করতে হবে স্কুল পর্যায় থেকে। জঙ্গিবাদ যত এগিয়ে যাবে মুক্তচিন্তার পথ তত রুদ্ধ হবে। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।