বিয়ার ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী গতকাল বুধবার হল্যান্ডের তৈরি দুই হাজার ৯০৪ ক্যান ‘হ্যানিক্যান বিয়ার’ ধ্বংসের আদেশ দেন। হাকিম এই আদেশ গতকাল তাঁর সামনে কার্যকর করেন। চট্টগ্রামের মালখানার সামনে এগুলো ধ্বংস করা হয়। আদালত সূত্র জানায়, গত বছরের ৩ জুলাই পতেঙ্গার ১৫ নম্বর ঘাটের নতুন সেতুর পূর্ব দিকে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা দুই হাজার ৯২৮ ক্যান বিয়ার জব্দ করে। গতকাল শুনানির পর হাকিম ২৪ ক্যান বিয়ার আলামত হিসেবে রাখার আদেশ দেন।