বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রাম থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল সোমবার সন্ধ্যায় ১৮২ ক্যান বিয়ারসহ আ. রাজ্জাক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি পিরুজালী গ্রামের আ. মজিদ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল সন্ধ্যা ছয়টায় ওই গ্রাম থেকে মাদক ব্যবসায়ী রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর ঘরে তল্লাশি করে ১৮২ ক্যান ব্যারন্স বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।