বিয়ে করছেন ইমরান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল শুক্রবার রাতে তাঁদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। নাদিয়া নন্দিতা ইসলাম শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে।
শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য জানায়। ওই সূত্রটি বলছে, খুব শিগগির নাদিয়া নন্দিতা ইসলাম ও ইমরান এইচ সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওই সূত্রটি বলছে, গত রাতে হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়েহলুদ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।
নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এরপর থেকে বাংলাদেশে আলোচিত একটি মুখ চিকিৎসক ইমরান এইচ সরকার।