বিয়ে করতে এসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে দ্বিতীয়বার বিয়ে করতে এসে ধরা পড়ে থানায় রাতযাপন করতে হলো রাজশাহীর গোদাগাড়ি উপজেলার আবুল কাশেম ওরফে তোতাকে (৩০)। গত শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ তাঁকে ও ঘটককে আটক করে।স্থানীয়রা জানান, উপশহর এলাকার পিতৃহারা একমাত্র মেয়ের (১৫) বিয়ের আগের দিন মা ১০ হাজার টাকা যৌতুকও দিয়েছিলেন হবু জামাইকে। শুক্রবার দুপুরে মাইক্রোবাসে ১০-১২ জন বরযাত্রী আসে। খাওয়া-দাওয়া চলছে। বরের খাওয়ার আগ মুহূর্তে বরযাত্রীদের একজন বরের আগের একটি বউ ও একটি সন্তানের কথা ফাঁস করে দেয়। শুরু হয়ে যায় হট্টগোল। বরযাত্রীদের ওপর শুরু হয় কিলঘুষি। কেউ কেউ পালিয়ে গেলেও বর পালাতে পারেনি। কনেপক্ষের চেঁচামেচিতে ছুটে আসে পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিয়ে বন্ধ। বরকে যেতে হলো থানায়। তোতার পাতানো খালা শিউলি খাতুন ছিলেন এ বিয়ের ঘটক। পুলিশ তাঁকেও আটক করেছে। মেয়ের মা বলেন, ‘আমি গরিব মানুষ। মেয়েকে পড়ালেখা করাতে পারিনি। তাই মেয়ের সুখের কথা ভেবে এই বয়সেই বিয়ে দিতে রাজি হই। তোতার যে বউ আছে, সেটা আগে জানলে মেয়ের এত বড় সর্বনাশ আমি নিজের হাতে করতাম না।’ বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেয়েপক্ষ মামলা করলে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হবে।