বিয়ে নিবন্ধনের আগে নারীর জন্মসনদ যাচাই করতে বলেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে নিবন্ধনে নারীদের জন্মসনদ যাচাই করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একজন কাজির সনদ বাতিলসংক্রান্ত এক রিটের চূড়ান্ত শুনানির পর গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ নির্দেশ দেন।আদালতের পর্যবেক্ষণে বিয়ে নিবন্ধনে নারীর জন্মসনদ যাচাই করতে কাজিদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ নিবন্ধন করার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামের কাজি মো. আবুল হোসেনের সনদ বাতিল বৈধ ঘোষণা করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়, আবুল হোসেনের বিরুদ্ধে ২০০৯ সালে অপ্রাপ্তবয়স্ক দুটি মেয়ের বিয়ে নিবন্ধনের অভিযোগ ওঠে। আইন মন্ত্রণালয় ঘটনার তদন্ত করে। এতে দেখা যায়, ১৩ ও ১৫ বছরের দুটি কন্যাশিশুকে সাবালক দেখিয়ে কাজি আবুল হোসেন বিয়ে নিবন্ধন করেছেন। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নিবন্ধন করার অভিযোগে গত ১৮ মে তাঁর সনদ বাতিল করে আইন মন্ত্রণালয়।এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুন হাইকোর্টে আবুল হোসেন রিট করেন।