বিয়েবািড়তে হামলা, বরের মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিয়েবাড়িতে হামলা চালিয়ে বরের মাকে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধুনট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আবু সাইদের ছেলের গত রোববার দুপুরে বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী নিয়ে বের হওয়ার সময় একই গ্রামের কাবল হোসেনসহ কয়েকজন বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে ক্ষিপ্ত হয়ে হামলা চালান। তাঁরা কনের আশীর্বাদের গয়না ও টাকাপয়সা লুটপাট এবং বরযাত্রীদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বরের মা মর্জিনা খাতুন আহত হন।