বিয়েবাড়িতে অভিযান, রক্ষা পেল শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের আবদুল্লাহপুরের পশ্চিম বাঘাপুর এলাকায় চতুর্থ শ্রেিণতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর (১২) বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল শুক্রবার শিশুটির বিয়ের আয়োজন করা হয়েছিল৷
প্রতিবেশীরা জানান, গতকাল দুপুরে পাশের গ্রাম বাঘাপুর পিছলাকািন্দ এলাকার লাট মিয়ার ছেলে প্রবাসী হারুন মিয়ার (৩২) সঙ্গে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল৷ সকাল থেকেই মেয়ের বাড়িতে ৬০০ থেকে ৭০০ অতিথি অাপ্যায়নের আয়োজন চলছিল। এমন সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
মেয়ের বাবা বলেন, ‘আমি এবং হারুন একসঙ্গে কুয়েতে চাকরি করতাম৷ আগের দেওয়া কথা রাখতে ১৫ দিন আগে দেশে ফিরে এ বিয়ের আয়োজন করি৷’
এদিকে বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ছেলে হারুনসহ লাট মিয়ার পরিবারের লোকজন পালিয়েছেন৷
ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা বিয়েবাড়িতে গিয়ে অনুষ্ঠান বন্ধ করি।