বিয়েবাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়ার একটি বিয়েবাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা চারজনকে কুপিয়ে জখম করেছে। পরে পালানোর সময় জনতা ডাকাত সন্দেহে চারজনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শুভাঢ্যা পূর্বপাড়ার বাসিন্দা ধনু মিয়ার বাড়িতে তাঁর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অতিথিরা চলে যাওয়ার পর রাত একটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল ওই বাড়িতে ঢুকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ধনু মিয়া (৬২), তাঁর শ্যালক বাবুল হোসেন, দুই আত্মীয় মিজানুর রহমান (৪০) ও সিরাজুল ইসলামকে (৩৪) জখম করে। পরে উপহারের টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে। পালানোর সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে চারজনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।