বিয়েবাড়িতে হামলা, কনেসহ আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাইয়ের পল্লিতে একদল দুর্বৃত্ত বিয়েবাড়িতে হামলা চালিয়ে কনেকে অপহরণের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গিয়ে কনের মা-ভাই-বোনসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও কনের পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে বিয়েবাড়ির লোকেরা কনেকে মেহেদি পরানোর সময় দুর্বৃত্তরা হামলা চালায়। আহতদের মধ্যে কনের বড় বোনকে (প্রতিবন্ধী) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কনের মা, ভাবি, ভাইসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।