বিয়েবাড়ির গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে একটি বিয়েবাড়িতে বৈদ্যুতিক বাতি দিয়ে সাজানো গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ মিয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দত্তগ্রামের গোলাপ মিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে ওই বাড়ির গেট রঙিন বাতি দিয়ে সাজানো হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে একই গ্রামের দরিদ্র আরজদ উল্যার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে আহাদ মিয়া (১০) খেলতে বেরিয়ে ওই গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।