বিয়েবাড়ির নৌকাডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়েবাড়ির একটি নৌকাডুবির ঘটনায় গতকাল রোববার বরের বাবা আবু সুফিয়ানের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে বরের ভাগনি মেঘলা (৫)। এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার চিত্রি গ্রামের রোজিনা বেগমের সঙ্গে পাশের সীতারামপুর গ্রামের কাজল মিয়ার টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের বাড়ি থেকে সন্ধ্যার দিকে বরপক্ষের ১৫-১৬ জন নৌকাযোগে সীতারামপুর গ্রামের উদ্দেশে রওনা দেন। নৌকাটি সীতারামপুর গ্রামের কাছে তিতাস নদীতে ডুবে যায়। এ সময় সব যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বরের বাবা সুফিয়ান ও ভাগনি মেঘলা ডুবে যায়।