বিয়ের অনুষ্ঠানে বর-কনেপক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বর ও কনেপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চেরাগ আলী, আবদুস শুকুর, কালা মিয়া ও খালেদ আহমেদ নামের চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার ওই কমিউনিটি সেন্টারে উপজেলার রামপুর গ্রামের আলী হোসেন (২৫) ও একই উপজেলার ঘাসিগাঁও গ্রামের রিমা বেগমের (১৮) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। একপর্যায়ে খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের লোকদের তর্কাতর্কি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল ছুড়ে ও চেয়ার ভেঙে পরস্পরকে আঘাত করে।