বিয়ের আসর থেকে বরের পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিয়ের আসর থেকে পালিয়েছেন বর শফিউল ইসলাম।শফিউল ইসলাম বৃত্তিডাঙ্গা গ্রামের সফেদ আলী মুন্সীর ছেলে। আর কনে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের আবদুল খালেক বিশ্বাসের মেয়ে।স্থানীয় সরিষা ইউনিয়ন পরি-ষদের সদস্য সোহরাব হোসেন বলেন, ‘গত মঙ্গলবার বিকেল সাড়ে ছয়টার দিকে কাবিননামায় ছেলের স্বাক্ষর নিতে গিয়ে দেখি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। কনের বাবা মেয়েকে ছেলের বাবার হাতে তুলে বিদায় নেন।’উভয় পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় চার বছর ধরে ওই মেয়ের সঙ্গে শফিউলের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার বিকেলে কনে শফিউলের সঙ্গে তাঁদের বাড়িতে চলে আসেন এবং তাঁকে বিয়ে করতে বলেন। কিন্তু শফিউল তাঁকে বাড়িতে রেখে পালিয়ে যান। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিয়ের বিষয়ে সালিস বৈঠক শুরু হয়। এ সময় শফিউল ওই কনেকে বিয়ের জন্য ১০ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল দাবি করেন। কিন্তু স্থানীয় মুরব্বিরা পাংশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে তাঁকে যৌতুক ছাড়াই বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেন। শফিউল বলেন, ‘আমি কোনো যৌতুক নিচ্ছি না। এএসআই মিজানুর রহমান জানান, কাবিনে সই করার আগে শফিউল কৌশলে পালিয়ে গেছেন।