বিয়ের আসরে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে বিয়ের আসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. উজ্জ্বল মিয়া (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু ঘটেছে। তাকে বাঁচাতে গিয়ে নাদিরা বেগম (২২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার চণ্ডীপাশা মহল্লার আবদুল হাইয়ের ছেলে উজ্জ্বল মিয়া তার ভাতিজির বিয়ের অনুষ্ঠানের তদারকির দায়িত্বে ছিলেন। নাদিরাকে আশঙ্কাজনক অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।