বিয়ের আসরে বরকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে বিয়ের আসরে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের কারণে গত সোমবার ওই সাজা দেওয়া হয়।আদালত-সংশ্লিষ্টরা জানান, জামালপুর গ্রামের নজরুল কাজীর ছেলে মাসুদ কাজীর (২০) সঙ্গে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী গ্রামের অষ্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠান চলাকালে সোমবার বেলা দুইটার দিকে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার। পুলিশ দেখেই ভয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যান বিবাহ নিবন্ধক কাজি।পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯-এর ৪ ধারা মোতাবেক বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।