বিয়ের ছবি জমা দিয়ে পুরস্কার জিতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত হচ্ছে বিয়ে উত্সব। আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ উৎসব সবার জন্য উন্মুক্ত৷ বিয়ে উৎসবের আয়োজন করছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস।

‘বিয়ের বাজার দেশেই’—এ প্রতিপাদ্যে পন্ডস-নকশা বিয়ে উত্সবের এই বর্ণিল আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত৷

বিয়ে উৎসবের বড় আকর্ষণ বিয়ের আলোকচিত্র প্রতিযোগিতা৷ ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন যুগল জিততে পারেন থাইল্যান্ড, ভুটান বা কক্সবাজারে তিন দিন-দুই রাত ভ্রমণের সুযোগ৷

আমাদের ছবিই সেরা: আপনাদের বিয়ের যেকোনো ছবি পাঠাতে পারবেন। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাতসহ বিয়ের বিভিন্ন পর্বের হতে পারে। এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। সেই দম্পতির দুজনই প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন। ই-মেইলে পাঠানো ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট। ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে। প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলোয় ছাপা এবং প্রথম আলো ডটকমে প্রকাশ হতে পারে। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে। ছবি পাঠানোর ঠিকানা: [email protected]

পুরস্কার: প্রথম পুরস্কার: দুজনের থাইল্যান্ড ভ্রমণ; দ্বিতীয় পুরস্কার: দুজনের ভুটান ভ্রমণ; তৃতীয় পুরস্কার: দুজনের কক্সবাজার ভ্রমণ। ভ্রমণের মধ্যে বিমান টিকিট ও তিন দিন-দুই রাতের থাকা অন্তর্ভুক্ত। পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে নকশায়।

বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, হানিমুনে বেড়ানো ইত্যাদি বিয়ের প্রচলিত নানা অনুষঙ্গ নিয়েই সাজবে বিয়ে উৎসব। এসব অনুষঙ্গের নমুনা নিয়ে উৎসবে উপস্থিত থাকবে সেরা দেশি ব্র্যান্ড, প্রতিষ্ঠান, ঐতিহ্য আর বিশেষজ্ঞরা। হালের সর্বশেষ ডিজাইনের পোশাক আর গয়নার দেখা যেমন মিলবে, পাওয়া যাবে দেশসেরা রূপবিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রীর পরামর্শও। যেসব দেশি প্রতিষ্ঠান বিয়ে উৎসবের মেলায় অংশ নিতে চায়, তারা ০১৭২১-১৫৪০৬৩ নম্বরে যোগাযোগ করতে পারে৷