প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন হন গৃহবধূ দিলরুবা আক্তার (৩০)। ২ জানুয়ারি ফকিরাপুলের আবাসিক হোটেল জোনাকির একটি কক্ষ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ খুনের ঘটনায় র্যাব আবদুল আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল তিনি র্যাব কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ দেন। র্যাব জানায়, র্যাব-৩-এর সদস্যরা অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার কুলগাঁও বটতলী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।