বিয়ের দুদিন আগে বর নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের শীতল দত্ত (৩০) নামের এক ব্যবসায়ী গত বুধবার নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। এ ব্যাপারে শীতলের ভাই রাজন দত্ত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাজন দত্ত জানান, করেরহাটে রাজনের কাপড় সেলাইয়ের একটি দোকান রয়েছে। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে দোকানে যান। রাতে তিনি দোকানেই ছিলেন। পরদিন সকালেও শীতলকে বাজারে দেখা গেছে। এর পর থেকে তিনি নিখোঁজ। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।রাজন দত্ত আরও জানান, আজ ফেনীতে তাঁর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মা চরিত্র দত্ত বারবার মূর্ছা যাচ্ছেন। শীতলের বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার গ্রামে।