বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের মারুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ওই কিশোরী বাদী হয়ে আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।্রএজাহার সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার আবদুল্লাহকান্দি গ্রামের ওই কিশোরীর সঙ্গে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের শামীমের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে আড়াইহাজারে নিয়ে আসেন শামীম। পরে তিনি ওই কিশোরীকে মারুয়াদি গ্রামের তাহের গার্ডেনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে।