বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিশাকুন্ডি গ্রামের আশরাফুল ইসলাম ও তাঁর বন্ধু শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আশরাফুল ইসলামের সঙ্গে পাশের একটি গ্রামের এক তরুণীর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাতে আশরাফুল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে নিয়ে খলিশাকুন্ডি গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে ওঠেন। এ সময় ওই বাড়িতে অন্য কোনো লোক ছিল না। রাতে ওই দুজন তরুণীকে ধর্ষণ করেন। পরদিন শনিবার সকালে তরুণীকে বিয়ে করার কথা বলে কুষ্টিয়া শহরে নিয়ে যান। কুষ্টিয়ায় এসে শরিফুল ইসলাম টাকা আনার কথা বলে কৌশলে পালিয়ে যান। দুপুরের দিকে আশরাফুল ওই তরুণীকে নিয়ে বাড়ি ফেরার কথা বলে মিরপুর উপজেলায় যান। সেখানে পালানোর চেষ্টা করলে মেয়েটি চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে আশরাফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।