বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কিশোরীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় প্রতারক প্রেমিক সেলিম মিয়াসহ (২৬) পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে এক কিশোরী (১৬)। কিশোরীর বাবার অভিযোগ, মামলার পর থেকে প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।গত ৩১ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে কিশোরী উল্লেখ করে, জেলার নাসিরনগর উপজেলার মহিষবেড় গ্রামের সেলিম সরাইলে মামা মিন্টু মিয়ার বাড়িতে থেকে মুঠোফোনে টাকা ভরার ব্যবসা করত। সেখানে ওই কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জেলা সদরের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে সেলিম।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক করে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মিন্টুর আপত্তির কারণে সেলিম ওই কিশোরীকে বিয়ে না করে কৌশলে পালিয়ে যায়।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।