বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল বুধবার সকালে ফেনী শহরের কদলগাজী এলাকার মো. ফারুক (৩৫) নামে এক ব্যক্তি এক নারীকে অ্যাসিড নিক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই নারীর নাম আলেয়া (৩৫)। তাঁর বাড়ি বগুড়া জেলার দত্তপাড়া এলাকায়।পুলিশ জানায়, ১৫ বছর ধরে আলেয়া ফেনী শহরের কদলগাজী সড়কে বাসা ভাড়া করে তিনি গার্মেন্টসে কাপড় বিক্রির কাজ করতেন। কয়েক বছর আগে তাঁর স্বামী রহমান আলী মারা যান। মেয়েকে বিয়ে দিয়েছেন। দুই-তিন বছর ধরে বগুড়ার একই এলাকার ফারুক নানাভাবে তাঁকে উত্ত্যক্ত ও একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। এতে তিনি রাজি হননি। উত্ত্যক্ত করার কারণে আলেয়া ফারুকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় উত্ত্যক্ত না করার শর্তে ফারুক মুচলেকা দিলে মামলাটি আপস হয়। কিন্তু এরপর থেকে ফারুক আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল বুধবার সকালে ফারুক বাসা থেকে ডেকে বের করে আলেয়াকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান।ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, অ্যাসিডে ওই নারীর শরীরের ২০ ভাগ ঝলসে গেছে। তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।