বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মামুন মিয়া নামের এক তরুণ তাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গতকাল রোববার সকালে শিক্ষকের বাসায় পড়তে যায়। পরে বাড়ি ফেরার সময় উপজেলার মামুন মিয়া (১৮) ছাত্রীটির গতি রোধ করেন। এ সময় মামুন ছাত্রীটিকে বিয়ের প্রস্তাব দেন।তবে রাজি না হওয়ায় মামুন তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় চিৎকার শুনে লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে তার নিজ বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বলেন, বখাটে মামুনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।