বিয়ের বাজার দেশেই
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার শুরু হয়েছে বিয়ে উৎসব। ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ নামের দুই দিনের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘বিয়ের বাজার দেশেই’। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। উৎসবের নানা মুহূর্ত তুলে ধরেছেন জাহিদুল করিম।

বিয়ে উৎসবে একটি স্টলের সামনে সেলফি তুলতে ব্যস্ত দুই তরুণী।

উদ্বোধনের পর বিয়ে উৎসবে আসতে শুরু করেন দর্শনার্থীরা।

উৎসবে রয়েছে বিয়ের নানা অনুষঙ্গের স্টল ও প্যাভিলিয়ন।

বিয়ের ছবি তোলার বিষয়ে দুই দর্শনার্থীকে তথ্য জানাচ্ছেন একজন স্টলকর্মী।

উৎসবে আছে ওয়েডিং ডায়েরির স্টল। সেখানে গিয়ে দর্শনার্থীরা প্রয়োজনীয় তথ্য জানছেন।

উৎসবে একটি স্টলে নানান ফলমূল সাজিয়ে রাখা হয়েছে।

বিয়ে উৎসবে এসে সেলফি তুলছেন দুজন।

উৎসবে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানোসহ নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।

উৎসবে একটি স্টলে হরেক রকমের পিঠা সাজিয়ে রাখা হয়েছে।

একটি স্টলে সাজিয়ে রাখা হয়েছে বিয়ের শাড়ি।

স্টলে সাজিয়ে রাখা শাড়ি দেখছেন দর্শনার্থীরা।