বীজ-আলুর কেজি ২৫ টাকা নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি কেজি বীজ-আলুর ক্রয়মূল্য ২৫ টাকা নির্ধারণের দাবিতে দিনাজপুরে বিএডিসির চুক্তিবদ্ধ আলুচাষিরা গতকাল বৃহস্পতিবার উপপরিচালকের (বীজ) কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে বলা হয়, জেলায় বিএডিসির অধীনে ১৫ জন চুক্তিবদ্ধ আলুচাষি আছেন। তাঁরা ২০৩ একর জমিতে আলু চাষ করেছেন। বিএডিসির পরামর্শ অনুযায়ী বীজ-আলু উৎপাদনে প্রতি একর জমির জন্য ৪০ হাজার টাকা হারে চাষিদের ঋণ দেওয়া হয়েছে।স্মারকলিপিতে আরও বলা হয়, হাড়ভাঙা পরিশ্রম করে কৃষকেরা বীজ-আলু চাষ করেছেন। প্রতি কেজি বীজ-আলুর উৎপাদন খরচ পড়েছে ১৮ টাকার বেশি। বাজারে প্রতি কেজি আলুর দাম ১৮ থেকে ২২ টাকা। অথচ বিএডিসি চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে গৃহীত প্রতি কেজি আলুর দাম নির্ধারণ করেছে মাত্র ১৪ টাকা, যা উৎপাদন খরচের চেয়ে কেজিপ্রতি চার টাকা কম।দিনাজপুর বিএডিসির বীজ বিভাগের উপপরিচালক উৎপল কুমার সাহা কৃষকদের দাবির যৌক্তিকতা স্বীকার করে জানান, চুক্তিবদ্ধ আলুচাষিদের দাবির বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।