বীজ আলুর মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীজ আলুর দাম বাড়ানোর দাবিতে শেরপুরের চুক্তিবদ্ধ চাষিরা গতকাল বৃহস্পতিবার শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত শেরপুর জেলা শহরের নিউমার্কেট মোড় থেকে রঘুনাথ বাজার থানা মোড় পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে চাষিদের পক্ষে বক্তব্য দেন এ টি এম আবদুল মতিন, ওসমান গণি, মো. আবদুল মান্নান, মো. সেলিম মিয়া প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. আকবর আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আলুচাষিদের স্মারকলিপিটি তিনি শিগগিরই কৃষিমন্ত্রীর কাছে পাঠাবেন।