বীজ উৎপাদন বাড়াতে শ্রীলঙ্কার যৌথ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় সবজি বীজের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের একটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে যৌথ প্রকল্প বাস্তবায়ন করবে দেশটি। কলম্বোর কৃষি বিভাগ বলেছে, যদিও শ্রীলঙ্কার কয়েকটি প্রতিষ্ঠান সবজি বীজ উৎপাদন করছে, তবু চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশের লাল তীর সিড লিমিটেডের সঙ্গে যৌথ এই প্রকল্প মাহাইলুপল্লমে ‘ফিল্ড ক্রপস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট’ (এফসিআরডিআই) প্রাঙ্গণে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। খবরে বলা হয়, বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম গবেষণাভিত্তিক বৃহত্তম বীজ উৎপাদক প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সঙ্গে নেওয়া এ যৌথ প্রকল্পের অর্থায়ন করবে এফসিআরডিআই ও এর জন্য প্রয়োজনীয় জমির জোগান দেবে শ্রীলঙ্কার কৃষি বিভাগ। কলম্বো পেজ