প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানীনগর উপজেলা চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা হিসেবে গতকাল বুধবার দুপুরে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। ইউএনও মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক, রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান, কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ প্রমুখ।