প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলায় বিনা মূল্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ও ভুট্টার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০ কৃষকের মাঝে সরিষা ও ভুট্টার বীজ এবং সার বিতরণ করা হয়। এর মধ্যে ৬০০ কৃষকের মাঝে ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ২০০ কৃষকের মাঝে ১ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।