বীজ ও সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০৫ জন কৃষকের মাঝে বিনা মূল্যে খেসারি ও ফেলনবীজ এবং সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাতিমা পারভীন ও পাথরঘাটার ভারপ্রাপ্ত ইউএনও মো. ইকবাল হোসেন উপস্থিত থেকে ওই বীজ ও সার বিতরণ করেন। এ সময় কৃষিতে অবদান রাখায় বরিশাল অঞ্চলে পাথরঘাটার মো. আব্বাস দ্বিতীয় ও ফারুক সাজ্জাল পঞ্চম স্থান অর্জন করায় তাঁদের সফল কৃষক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি