বীজ ও সার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মৌলভীবাজার সদর উপজেলার কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে ২০০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে ধান বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।