প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বীজ প্রত্যয়ন ট্যাগ আধুনিকায়ন’ শীর্ষক কর্মশালা গতকাল শনিবার সকালে গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সির সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বীজ প্রত্যয়ন ট্যাগ আধুনিকায়ন ও বিতরণ জোরদারকরণ কর্মসূচির আওতায় দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য। এজেন্সির পরিচালক কৃষিবিদ ওসমান খানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ এ এইচ ইকবাল। এতে বক্তব্য দেন কৃষিবিদ নাসির উদ্দীন, অতিরিক্ত পরিচালক সোলায়মান আলী প্রমুখ। কর্মশালায় জানানো হয়, বর্তমানে যে প্রত্যয়ন ট্যাগ ব্যবহার করা হয় তাতে ক্রমিক নম্বর ও নিরাপত্তা চিহ্ন নেই। যা সহজে জালিয়াতি করে নিম্নমানের বীজ ঢুকিয়ে সরবরাহ করা যায়। কিন্তু এই ট্যাগ আধুনিকায়নের মাধ্যমে এ প্রবণতা রোধ করা সম্ভব। গাজীপুর প্রতিনিধি|