বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় ২৫০ জন চাষির মধ্যে বিনা মূল্যে নাভি জাতের পাটবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। পাট উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সাবেত আলী এসব বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফখরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক চাষিকে সাড়ে তিন কেজি পাটবীজ, ১১ কেজি ইউরিয়া, ছয় কেজি টিএসপি, পৌনে দুই কেজি এমওপি, চার কেজি জিপশাম ও কীটনাশক বিতরণ করা হয়।