বীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়নের বাবুর হাট মহবপুর গ্রামে গতকাল রোববার ১ হাজার ২৮২ জন কৃষকের মাঝে মুগডালের বীজ বিতরণ করা হয়েছে। কারিতাস জলবায়ু সহনশীল কৃষি প্রকল্পের আওতায় ছয় লাখ টাকা মূল্যের ওই বীজ দেওয়া হয়। অনুষ্ঠানে কারিতাস দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা যোসেফ সরেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির। বক্তব্য দেন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার হিরা লাল প্রমুখ।