প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে গম বীজ ও সার বিতরণ করা হয়েছে। সরকারের প্রণোদনা প্রকল্পের আওতায় বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের ১ হাজার ৩৬০ জন কৃষককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও তরফদার সোহেল রহমান।