বীজ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু প্রতিরোধে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে তালগাছের বীজ রোপণ শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরের গড়াই নদের পাশে হরিপুর খেয়াঘাট এলাকায় তিন শতাধিক তালগাছের বীজ রোপণ করা হয়। কুষ্টিয়া শহরের বাসিন্দা শাহাবদ্দীন মিলন নিজ উদ্যোগে এসব বীজ রোপণ করেন। মিলন বলেন, পতিত জায়গা, সড়ক, বড় বড় মাঠের পাশে বেশি বেশি তাল বীজ রোপণ করলে জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে তা হাতিয়ার হিসেবে কাজ করবে। কেননা তালগাছ সহজে কেউ না কাটায় তা দীর্ঘদিন টিকে থাকে। মিলনের বীজ রোপণের সময় সেখানে হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেন মাসুদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।