বীজ সংরক্ষণে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৫০ জন চাষি ও ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমন ধানের চাষাবাদ ও বীজ সংরক্ষণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বীনা) নালিতাবাড়ী উপকেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীনা ময়মনসিংহ গবেষণা পরিচালক হোসনে আরা বেগম। এ সময় শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) আবদুস সালাম, বীনার বৈজ্ঞানিক কর্মকর্তা মহসীন আলী, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল প্রমুখ বক্তব্য দেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|