বীজ-সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষি অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭৫ জন চাষিকে এসব সামগ্রী বিতরণ করে। চাষিদের প্রতিজনকে ১০ কেজি ‘নিরিকা’ জাতের আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ, সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।