বীজ-সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস কৃষকদের মধ্যে ওই সার ও বীজ বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুরুদাসপুর ইউএনও ইয়াসমিন আক্তার, উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, নাটোরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।