প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে চলতি খরিপ-১ মৌসুমে আউশ (উফশী ও নেরিকা) ধান চাষে উপজেলার ৭৮০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঈন উদ্দিন প্রমুখ।