বীজ-সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ১ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে প্রণোদনার বীজ-সার বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ইউএনও ইয়াসমিন আক্তার ওই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই উপকরণগুলো বিতরণের উদ্যোগ নেয়। উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত বীজ-সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার উপস্থিত ছিলেন।