বীজ-সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় ৬৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫০০ জন সরিষাচাষি, ১০০ জন মুগচাষি ও ৭৫ জন ভুট্টাচাষিকে এসব বীজ ও সার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন প্রমুখ।