বীজতলা ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ঢলের পানিতে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বনগাঁও, চতল, বাগেরভিটা, ফাকরাবাদ, কাংশা, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, আয়নাপুর গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়ে কৃষকের আমন বীজতলার ক্ষতি হয়েছে।