বীজবর্ধন ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দক্ষিণাঞ্চলের খাদ্যভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলায় বীজবর্ধন ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগে স্থানীয় কৃষিক্ষেত্রে নতুন এক আশার আলো জেগে উঠেছে। সুবর্ণচরের সর্বদক্ষিণে চর মজিদে প্রায় ১০০ একর অনাবাদি জমিতে ওই বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন করা হবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাংসদ ফরিদুন্নাহার লাইলী গত মঙ্গলবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন।