বীজমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালো বীজে ভালো ফসল’ প্রতিপাদ্য সামনে রেখে ১৮ মে থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজমেলা শুরু হতে যাচ্ছে। সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এসএসএসবি) তিন দিনব্যাপী ওই বীজমেলার আয়োজন করেছে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এসএসএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির। লিখিত বক্তব্যে বীজমেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, এ মেলায় কৃষিবিষয়ক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টল থাকবে। মেলা চলাকালীন দুটি সেমিনারে ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হবে।