বীজ-সার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গত শনিবার ও গতকাল রোববার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে আউশ প্রণোদনা হিসেবে বিনা মূল্যে বীজ, সার ও সেচ সহায়তা বাবদ নগদ টাকা বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ হাবিবর রহমান এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলার ৮৮০ জন কৃষকের মধ্যে মোট ১২ লাখ টাকার চাষের উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, এতে উপজেলার ৮৮০ বিঘা খেতে উফশী ও নেরিকা জাতের ধান চাষের আওতায় আসবে। প্রত্যেক কৃষককে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৪০০ টাকা করে দেওয়া হয়।