বীথি বেগম পেলেন দুটি ইজিবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ইজিবাইকচালক বীথি বেগমের হাতে গতকাল আনুষ্ঠানিকভাবে দুটি ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো
যশোরের পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ইজিবাইকচালক বীথি বেগমের হাতে গতকাল আনুষ্ঠানিকভাবে দুটি ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো

যশোর শহরের ইজিবাইকচালক সংগ্রামী বীথি বেগমের হাতে গতকাল বুধবার দুটি ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়েছে। কোহিনূর কেমিক্যাল কোং (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম ও নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একজন ব্যবসায়ীর সহায়তায় এ দুটি বাইক দেওয়া হয় তাঁকে।
যশোরের পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সকালে একটি বাইকের চাবি হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) জয়দেব ভদ্র। বিকেলে অপর বাইকটিও এ সংগ্রামী নারীর কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলো পত্রিকা তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, কোহিনূর কেমিক্যাল লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (অডিট অ্যান্ড সার্ভে) এম এ গাফ্ফার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমিন, বীথি বেগম, যশোরে প্রথম আলোর আলোকচিত্রী এহ্সান-উদ্-দৌলা প্রমুখ।
প্রথম আলো পত্রিকায় বীথি বেগমকে নিয়ে ‘ইজিবাইকে কঠিন সংগ্রাম’ ও ‘এসপি সাহেব আমারে স্যালুট করলেন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনেকেই তাঁকে সহায়তা দিতে এগিয়ে আসেন।