বীথি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন:h:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী বীথি খাতুনের (২০) হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার মাগুরা মহিলা পরিষদ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। বীথি খাতুন মাগুরা মহিলা পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে মানববন্ধন চলাকালে সংগঠনের সভানেত্রী মমতাজ বেগম, সাধারণ সম্পাদক কাজী লাবণী জামান, সোনিয়া ইসলাম, শিরিন আকুল, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। অভিযোগ রয়েছে, আগের বিয়ে ও সন্তান থাকার কথা জেনে যাওয়ায় সেনাসদস্য স্বামী সেকেন্দোর আলী গত ১৮ জুন ভোরে বীথি খাতুনকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।