বীর প্রতীককে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রথম আলো নাটোর বন্ধুসভা নাটোরের একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনকে সংবর্ধনা দিয়েছে। গত শুক্রবার বিকেলে জেলা প্রেসক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বীর প্রতীক সোলায়মান হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সোলায়মান হোসেন তাঁর বক্তব্যের সময় বন্ধুসভার সদস্যদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। পরে বন্ধুসভার সভাপতি মামুনুর রশিদ তাঁর হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়।